home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

মো. নূর নবী শেখ
আন্তর্জাতিক ডেস্ককলম২৪.কম

আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২২

Facebook
Twitter

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

সৌদি আরবে প্রত্নতাত্ত্বিক খননকাজের সময় ১ হাজার ৩০০ বছরেরও বেশি পুরোনো একটি মসজিদের সন্ধান পাওয়া গেছে। মসজিদটির কিবলা দেয়ালে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্য করা একটি প্রাচীন দোয়া এবং মসজিদের ভেতর-বাইরের দেয়ালে বেশ কয়েকটি ইসলামী শিলালিপি পাওয়া গেছে।

সম্প্রতি সৌদি আরবে প্রত্নতাত্ত্বিক খননকাজের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ এ আবিষ্কার হয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে ইসলামের প্রাথমিক যুগ এবং সে সময়ের মসজিদের স্থাপত্যশৈলী সম্পর্কে আরও তথ্য পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আল-বাহা অঞ্চলের আল-আকিক গভর্নরেটের আল-মামালাহ প্রত্নস্থলে খননকাজের চতুর্থ মৌসুমে মসজিদটির সন্ধান পাওয়া যায়।

সৌদি হেরিটেজ কমিশন নতুন আবিষ্কৃত প্রত্নস্থলের ভিডিও প্রকাশ করেছে। কমিশন জানিয়েছে, প্রাচীন মসজিদটিতে বেশ কয়েকটি ইসলামী শিলালিপি রয়েছে। এর মধ্যে একটি কিবলা দেয়ালে এবং অন্যটি মসজিদের বাইরের দেয়ালে পাওয়া গেছে। মসজিদটি কাটা ও ঘষামাজা করা গ্রানাইট পাথর দিয়ে নির্মিত।

প্রত্নস্থলটির দক্ষিণ-পূর্ব অংশে একটি বর্গাকার মিনার এবং একটি মিহরাব রয়েছে। মসজিদের ভেতরের দেয়ালে জিপসামের প্রলেপের অবশিষ্ট চিহ্নও পাওয়া গেছে। মসজিদটির কাঠামোর সঙ্গে আটটি সেবাকক্ষ যুক্ত রয়েছে। এছাড়া এর পূর্ব, পশ্চিম ও দক্ষিণ দিকে তিনটি প্রবেশপথ রয়েছে।

আবিষ্কার সম্পর্কে প্রত্নতাত্ত্বিক দলের এক সদস্য বলেন, এই মসজিদের বিশেষত্ব হলো এতে ইসলামী শিলালিপি রয়েছে। মসজিদের ভেতরের ও বাইরের উভয় দেয়ালেই এসব শিলালিপি বা কোরআনের আয়াত পাওয়া গেছে।

মসজিদটির কিবলার দিকের দেয়ালে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্য করা একটি প্রাচীন দোয়া পাওয়া গেছে। সেখানে লেখা রয়েছে, আবদুল্লাহর পুত্র মুহাম্মদের ওপর নেককার ও মনোনীত ব্যক্তিদের পক্ষ থেকে বরকত বর্ষিত হোক। আমিন। হে সত্যের উপাস্য, সমগ্র সৃষ্টির প্রতিপালক।

এর আগে জুনে সৌদি আরবের মদিনা অঞ্চলের আল-মাহদ গভর্নরেটে প্রত্নতাত্ত্বিকেরা ১ হাজার ৭৭৪টি নিদর্শন নথিভুক্ত করেন। এর মধ্যে ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ইবনুল খাত্তাব (রা.)-এর নামসংবলিত একটি বিরল পাথরের শিলালিপিও ছিল।

পাথরে খোদাই করা ওই শিলালিপিতে লেখা রয়েছে, আল্লাহ দুনিয়া ও আখিরাতে ওমর ইবনুল খাত্তাবের অভিভাবক। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আবিষ্কারটি মদিনা অঞ্চলের আল-মাহদ গভর্নরেটে করা হয়।

সূত্র : খালিজ টাইমস

ধর্ম ও জীবন নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।