সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
_copy7.webp)
_copy1.webp&w=2048&q=75)
হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির ও কুমিল্লার প্রবীণ আলেম শায়খুল হাদিস মাওলানা শাহ নুরুল হক মারা গেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১১টার দিকে তিনি ইন্তেকাল করেন। পারিবারিক সূত্রে তার মৃত্যুর খবর জানা গেছে।
বুধবার সকাল ১১টায় কুমিল্লার সুয়াগঞ্জ কলেজ ও হাইস্কুল মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে তার পৈতৃক নিবাস দাতামা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মাওলানা শাহ নুরুল হক কুমিল্লার সুয়াগঞ্জ এলাকার ঐতিহ্যবাহী বট্টগ্রাম হামিদিয়া কওমিয়া মাদ্রাসার দীর্ঘকালীন মুহতামিম ও শায়খুল হাদিস ছিলেন। প্রায় অর্ধশতাব্দী ধরে তিনি মাদ্রাসাটির মুহতামিমের দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ জীবনে ইসলামি শিক্ষা বিস্তার, ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারে অবদান রাখেন তিনি।
তার ইন্তেকালের খবর ছড়িয়ে পড়লে কুমিল্লাসহ দেশ-বিদেশের আলেমসমাজ ও সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তার রুহের মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেন।
প্রবীণ এই আলেমের মৃত্যুতে শোক জানিয়েছে ইসলামী ঐক্যজোট। এক শোকবার্তায় দলটির মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজী বলেন, ‘আলেমের মৃত্যু মানে দুনিয়ার মৃত্যু’— একটি জানাজায় লাখো শোকাতুর মানুষের ঢল আর অশ্রুসিক্ত বিদায়ই প্রমাণ করে এ কথা। বট্টগ্রামের মাওলানা নুরুল হক ছিলেন হক কথা বলতে নির্ভীক, অন্যায়ের বিরুদ্ধে আপসহীন এক সাহসী ও স্পষ্টভাষী আলেম। তার ইন্তেকালে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। এমন সত্যনিষ্ঠ কণ্ঠের বিদায় উম্মাহর জন্য এক অপূরণীয় ক্ষতি।
এদিকে, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস ও হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতারাও পৃথক শোকবার্তায় মাওলানা শাহ নুরুল হকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
শোকবার্তায় নেতারা বলেন, প্রবীণ এই আলেমের বিদায় মুসলিম উম্মাহ ও দেশের আলেমসমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। তারা মহান আল্লাহ তাআলার কাছে দ্বীনের এই মুখলিস খাদেমের জন্য জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম কামনা করেন।
রাজনীতি নিয়ে আরও পড়ুন


_copy1.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)
_copy1.webp&w=2048&q=75)


-6acde7b79da83.webp.webp&w=2048&q=75)
