home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক হবে না: নাহিদ

মো. নূর নবী শেখ
নিজস্ব প্রতিবেদককলম২৪.কম

আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১

Facebook
Twitter

স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক হবে না: নাহিদ

রাড্ডা ক্লিনিক দখল বিএনপির ধারাবাহিক চাঁদাবাজির আশংকা বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।নাহিদ ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না।

নাহিদ ইসলাম বলেন, যে আড়াই হাজার জনকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ থেকে বাদ দেয়া হয়েছে তাদের প্রত্যেককে চাকরিতে নিয়োগ দিতে হবে। যদি তাদের কোনো সন্ত্রাসী বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড না থাকে তাহলে নিয়োগ দিতে হবে।ু

তিনি বলেন, অন্যায়ভাবে যদি একজনকেও বাদ দেওয়া হয়, তাহলে এনসিপি তার পক্ষে লড়বে।

জাতিসংঘে প্রধানমন্ত্রীর বক্তব্যের আলোচনা করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, জাতিসংঘে যে বক্তব্য তারেক রহমান দিয়েছেন, তাতে জনগণের আশা-আকাঙ্ক্ষা, প্রত্যাশা উঠে আসেনি। তিনি সেখানে দলীয় এজেন্ডা তুলে ধরেছেন। যে এজেন্ডাগুলো ইতোমধ্যে ব্যর্থ হিসেবে প্রমাণিত হয়েছে।

তিনি আরও বলেন, অথচ বর্তমান যে জ্বালানি সংকট সেটি তিনি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তুলে ধরতে পারেননি।এনসিপি আহ্বায়ক বলেন, বাংলাদেশ-ভারত সবচেয়ে রক্তাক্ত সীমান্ত। সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে কিছু বলেননি তিনি। পুশইন নিয়ে কোনো কিছু বলেননি তিনি।

তিনি বলেন, রোহিঙ্গা সংকট নিয়ে বললে কীভাবে সমাধান হবে সেটি বলেননি। তিস্তা মহাপরিকল্পনা কেন বাস্তবায়ন হচ্ছে না, সেটি তিনি বলতে পারেননি।তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, গণহত্যার কথা তিনি তুলে ধরতে পারেননি। জাতিসংঘে আমাদের কী অর্জন সেটি জনগণের কাছে স্পষ্ট নয়।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।