.webp)

সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণ ও সরকারের ভূমিকা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।
সম্প্রতি নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, সরকার সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলেও পরিস্থিতি এখন উল্টো দাঁড়িয়েছে।
ফেসবুক-ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলোই এখন জবাবদিহিতার মাধ্যমে সরকারের কার্যক্রমকে কড়া নজরদারিতে রেখেছে।
ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, “সরকার ফেসবুক-ইউটিউবের লাগাম টেনে ধরার আগেই ফেসবুক-ইউটিউব যেন সরকারের লাগাম টেনে ধরেছে। এখন সরকার এদিক-সেদিক নড়লেই জনতার ঠাস ঠাস জবাব।”
জনগণের এই প্রতিবাদের ভাষা সাংবিধানিক সীমার মধ্যেই আসবে জানিয়ে তিনি আরও উল্লেখ করেন, “আর সেই জবাব আসবে সংবিধান ও জনগণের অধিকারসম্মত পথেই।”
তার এই পোস্টটি সামাজিক মাধ্যমে প্রকাশের পর নেটিজেন ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে এবং অনেকেই এতে সমর্থন জানিয়ে মতামত প্রকাশ করছেন।
রাজনীতি নিয়ে আরও পড়ুন





সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।