home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


সিপাহি-জনতার বিপ্লবে অপশক্তি পরাভূত হয়েছিল : তারেক রহমান

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ৭ নভেম্বর ২০২৬, ১২:২৪

Facebook
Twitter

সিপাহি-জনতার বিপ্লবে অপশক্তি পরাভূত হয়েছিল : তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সিপাহি-জনতার বিপ্লবে অপশক্তি পরাভূত হয়েছিল। শনিবার (৭ নভেম্বর) রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর ছিল বাংলাদেশের শত্রু ও মিত্র চিহ্নিত করার দিন। এদিন সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে অপশক্তি পরাভূত হয়েছিল।

তিনি বলেন, ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। জাতি ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ—সবার আগে বাংলাদেশ’।

এর আগে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সকাল সাড়ে ৯টায় রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে কুচকাওয়াজে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব শাহরিয়ার পামির এ তথ্য জানান।

তিনি জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানের বিশেষ প্রদর্শনীতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেটকোরের (বিএনসিসি) ৩ হাজার ক্যাডেট এবং বাংলাদেশ স্কাউটসের ৫০০ সদস্য অংশ নিচ্ছেন।

অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দেশের কূটনীতিক ও রাষ্ট্রদূতরা উপস্থিত রয়েছেন।

এরও আগে, সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে ফাতিহা পাঠ এবং বিশেষ মোনাজাতে অংশ নিয়ে তাদের রুহের মাগফিরাত কামনা করেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।