home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত আমিরের আহ্বান

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্ট কলম২৪.কম

আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ১৭:৪৪

Facebook
Twitter

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত আমিরের আহ্বান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে পূজার সময় সবার নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে সরকার এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে তাঁর এ আহ্বানের কথা জানানো হয়।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য। এ দেশের মানুষ বহু বছর ধরে নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও রীতি অনুসরণ করে নির্বিঘ্নে বিভিন্ন উৎসব ও ধর্মীয় আচার পালন করে আসছেন। সেই ঐতিহ্য বজায় রেখে আসন্ন দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের মানুষ নিরাপদ পরিবেশে উৎসব উদযাপন করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐতিহ্য অটুট রাখতে দুর্গাপূজা উদযাপনে হিন্দু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা এবং স্বস্তি নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে সরকার ও দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা নিতে হবে।

জামায়াতে ইসলামীর আমির আরও বলেন, জাতীয় সংসদের প্রধান বিরোধী দল হিসেবে তাঁর দলও এ বিষয়ে নিজস্ব অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষের সহাবস্থানের কথা তুলে ধরে তিনি প্রত্যেকের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।

বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, জামায়াতের নেতাকর্মীরা সচেতন নাগরিক হিসেবে হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষের প্রতি সামাজিক দায়বদ্ধতা বজায় রাখবেন। পাশাপাশি ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালনে তাঁদের সহযোগিতায় এগিয়ে আসবেন বলেও জানান তিনি।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।