home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


তৃতীয় দফায় শাহজালাল বিমানবন্দর সম্প্রসারণে ব্যয় বাড়ছে ৮৪৭ কোটি টাকা

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

Facebook
Twitter

তৃতীয় দফায় শাহজালাল বিমানবন্দর সম্প্রসারণে ব্যয় বাড়ছে ৮৪৭ কোটি টাকা

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সভায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের ব্যয় ৮৪৭ কোটি টাকা বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে। তৃতীয় সংশোধনী প্রস্তাবে প্রকল্পের ব্যয় দাঁড়াচ্ছে ২২ হাজার ২১৩ কোটি টাকার বেশি। সেই সঙ্গে প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২০২৭ সালের জুন পর্যন্ত করার প্রস্তাব করা হয়েছে।

সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমান।

২০১৬ সালের জুলাইয়ে শুরু হওয়া থার্ড টার্মিনাল প্রকল্পের মূল মেয়াদ ছিল ২০২২ সালের জুন পর্যন্ত। পরে তা একাধিকবার মেয়াদ বাড়ানো হয়। এবার তৃতীয় সংশোধনীতে প্রকল্পের মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বলে জানা গেছে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের নথি অনুযায়ী, প্রকল্পটির মূল ব্যয় ছিল ১৩ হাজার ৬১০ কোটি টাকার বেশি। দ্বিতীয় সংশোধনীতে তা বেড়ে দাঁড়ায় ২১ হাজার ৩৬৫ কোটি ৫২ লাখ টাকা। তৃতীয় সংশোধনীতে প্রস্তাবিত ব্যয় ২২ হাজার ২১৩ কোটি ১০ লাখ টাকা। অর্থাৎ দ্বিতীয় সংশোধনীর তুলনায় তৃতীয় সংশোধনীতে ব্যয় বাড়ানোর প্রস্তাব প্রায় ৮৪৭ কোটি ৫৮ লাখ টাকা।

প্রকল্পটির তৃতীয় সংশোধনীতে সরকারের অর্থায়ন ধরা হয়েছে ৫ হাজার ১১৫ কোটি ৯৭ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ১৭ হাজার ৯৭ কোটি ১২ লাখ টাকা।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।