home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


শ্রম মন্ত্রণালয়ে ৪ পদে নিয়োগ

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্ট কলম২৪.কম

আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪

Facebook
Twitter

শ্রম মন্ত্রণালয়ে ৪ পদে নিয়োগ

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে চার ক্যাটাগরির পদে ১৫ জনকে সরাসরি নিয়োগ দেওয়া হবে। হিসাবরক্ষক, সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং অফিস সহায়ক পদে এসব নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ অক্টোবর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। পদ অনুযায়ী গ্রেড-১২ থেকে গ্রেড-২০ পর্যন্ত বেতন দেওয়া হবে।

পদের বিবরণ

হিসাবরক্ষক
পদসংখ্যা : ১টি
গ্রেড : ১২

যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা : ৩টি
গ্রেড : ১৩

যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দ লেখার গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা : ৩টি
গ্রেড : ১৬

যোগ্যতা : স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে ২০ শব্দ করে লেখার গতি থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

অফিস সহায়ক
পদসংখ্যা : ৮টি
গ্রেড : ২০

যোগ্যতা : স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা

সব পদের প্রার্থীর বয়স ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা ও নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা অনুযায়ী, সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। আবেদনপত্রে ‘ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট’ ঘরে টিক চিহ্ন দিতে হবে। মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষের দেওয়া অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে।

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন শুরু হয়েছে ২৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে। আবেদন করা যাবে ১৪ অক্টোবর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত।

আবেদনের সময় সম্প্রতি তোলা রঙিন ছবি ব্যবহার করতে হবে। ৩০০×৩০০ পিক্সেলের ছবি এবং ৩০০×৮০ পিক্সেলের স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সর্বোচ্চ আকার ১০০ কিলোবাইট এবং স্বাক্ষরের সর্বোচ্চ আকার ৬০ কিলোবাইট।

আবেদনপত্রে দেওয়া তথ্য পরবর্তী সব কার্যক্রমে ব্যবহার করা হবে। তাই আবেদন জমা দেওয়ার আগে তথ্যগুলো ভালোভাবে যাচাই করতে হবে। আবেদনপত্রের একটি প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় তা জমা দিতে হবে।

আবেদন ফি

হিসাবরক্ষক পদের পরীক্ষার ফি ১৫০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ১৮ টাকা। অর্থাৎ মোট ১৬৮ টাকা।

সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষার ফি ১০০ টাকা ও সার্ভিস চার্জ ১২ টাকা। মোট ১১২ টাকা।

অফিস সহায়ক পদের পরীক্ষার ফি ৫০ টাকা এবং সার্ভিস চার্জ ৬ টাকা। মোট ৫৬ টাকা।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সব পদের জন্য পরীক্ষার ফি ও সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা দিতে হবে।

অনলাইনে আবেদনপত্র পূরণ করে সাবমিট করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন সম্পন্ন হবে না।

নিয়োগ পরীক্ষা

সরকারি বিধি অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো ধরনের টিএ/ডিএ দেওয়া হবে না।

মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্রসহ শিক্ষাগত যোগ্যতার সব মূল সনদ প্রদর্শন করতে হবে। পাশাপাশি পূরণকৃত আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত এক সেট ফটোকপি জমা দিতে হবে।

এ সময় নাগরিকত্ব সনদ, প্রযোজ্য ক্ষেত্রে কোটা-সংক্রান্ত সনদ, চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ এবং অনলাইনে পূরণ করা আবেদনপত্রের কপি জমা দিতে হবে।

প্রবেশপত্রের তথ্য টেলিটক ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। যোগ্য প্রার্থীদের মোবাইল ফোনেও এসএমএসের মাধ্যমে জানানো হবে।

আবেদন : সংশ্লিষ্ট ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময় : ১৪ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।