_copy7.webp)
.webp&w=2048&q=75)
মধ্যপ্রাচ্যে সরবরাহ নিয়ে উদ্বেগ এবং উপসাগর ও হরমুজ প্রণালিতে জাহাজে হামলা বাড়ার কারণে বিশ্ববাজারে তেলের দামের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে জানানো হয়, ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ১ ডলার ৩৩ সেন্ট বা ১ দশমিক ৩৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০১ দশমিক ৫৩ ডলারে পৌঁছেছে।
পাশাপাশি, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড অয়েল ১ দশমিক ১১ ডলার বা ১ দশমিক ২৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮৯ দশমিক ৩৯ ডলারে লেনদেন হয়েছে।
মধ্যপ্রাচ্যের প্রধান তেল উৎপাদনকারী অঞ্চল থেকে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার স্থায়ী আশঙ্কার কারণে তেলের দাম এই বৃদ্ধি পেয়েছে। মূলত পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার তীব্রতা বাড়ার ফলেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।