home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


তিন খাসি ও অর্থ নেওয়ার অভিযোগ থেকে অব্যাহতি পেলেন বিএনপি নেতা

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ২১ অক্টোবর ২০২৬, ১৮:১০

Facebook
Twitter

তিন খাসি ও অর্থ নেওয়ার অভিযোগ থেকে অব্যাহতি পেলেন বিএনপি নেতা

কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীর বিরুদ্ধে দলীয় পদ পাইয়ে দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩টি খাসি নেওয়ার অভিযোগ ওঠায় রমিজ উদ্দিন লন্ডনীকে উপজেলা বিএনপির আহ্বায়ক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা উত্তর জেলা বিএনপি। এর আগে দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।

মঙ্গলবার (২০ অক্টোবর)দিবাগত রাতে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, বিএনপির বিভিন্ন কমিটিতে পদ পাইয়ে দেওয়ার কথা বলে রমিজ উদ্দিন লন্ডনীর বিরুদ্ধে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে এবং অনলাইন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বিধায় রমিজ উদ্দিনকে মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। এ অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালনের জন্য উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল অদুদ মুন্সিকে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৯অক্টেবর) কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেমের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বিএনপি নেতা মোসলেম মোল্লা। তিনি লিখিত অভিযোগে উল্লেখ করেন,উপজেলার ভাওরখোলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক পদ পাইয়ে দেওয়ার কথা বলে মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী তার কাছ থেকে এক লাখ টাকা নেন। এছাড়াও তাকে তিনটি খাসি দেন। এ সংক্রান্ত প্রমাণ তার কাছে আছে বলেও অভিযোগে উল্লেখ করেন মোসলেম মোল্লা।

মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীর বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে ভুক্তভোগী বিএনপি নেতা মোসলেম মোল্লাকে বলতে শোনা যায়, বড়ো ভাই কমিটির জন্য যে ৮০ হাজার এবং ২০ হাজার- মোট ১ লাখ টাকা নিয়েছেন। টাকাটা দিয়ে দিয়েন। অপর পাশ থেকে রমিজ উদ্দিন বলেন, দেখা করিও। কমিটিতে নাম থাকবে, সমস্যা কী? ভুক্তভোগী মোসলেম মোল্লা বলেন, আমিতো দেশের বাহিরে চলে যাব। আমার টাকা দিয়ে দেন। অপর পাশ থেকে রমিজ উদ্দিন লন্ডনী বলেন, ঠিক আছে, যাওয়ার আগে দেখা করে যাইয়েন। এছাড়াও দুই জনের মধ্যে আরো কিছু কথোপকথন রয়েছে।

এর আগে, ২০২৪ সালে দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করায় রমিজ উদ্দিন লন্ডনীকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে ক্ষমা চেয়ে আবেদন এবং দলীয় কর্মকাণ্ডে সক্রিয় হওয়ার পর তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক পদে নতুন দায়িত্ব পাওয়া আব্দুল অদুদ মুন্সি বলেন, দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের চেষ্টা করব। দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করা এবং নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ রেখে দলকে আরও শক্তিশালী করাই হবে আমার প্রধান লক্ষ্য।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।