_copy7.webp)

গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবিতে সুপ্রিম গার্মেন্টসের কার্টুন ও সুতার গোডাউনে লাগা আগুন প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার দুপুর ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করেছে।
এর আগে সকাল ১০টা ১৪ মিনিটে গোডাউনটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বিবেচনায় আরও চারটি ইউনিট যোগ দেয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গোডাউনে মজুত থাকা কার্টুন, সুতা ও অন্যান্য দাহ্য সামগ্রীর কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা একযোগে কাজ করেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, আগুন যাতে গোডাউন থেকে কারখানার মূল প্ল্যান্ট ও আশপাশের ভবনে ছড়িয়ে পড়তে না পারে, সে বিষয়ে সতর্কতার সঙ্গে কাজ করেন ফায়ার ফাইটাররা।
তবে আগুন লাগার কারণ ও এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নির্বাপণের পর তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
রাজধানী নিয়ে আরও পড়ুন




_copy1.webp&w=2048&q=75)
সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।