home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


সিনেমার পর্দায় প্রথমবার একসঙ্গে নিশো-মেহজাবীন

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ৬ অক্টোবর ২০২৬, ২২:৪৩

Facebook
Twitter

সিনেমার পর্দায় প্রথমবার একসঙ্গে নিশো-মেহজাবীন

টেলিভিশন নাটকের জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। একসঙ্গে বহু নাটকে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন তারা। এবার সেই পরিচিত জুটিকে দেখা যাবে বড় পর্দায়। প্রথমবারের মতো সিনেমায় জুটি বাঁধছেন নিশো ও মেহজাবীন।

ভিকি জাহেদের নির্মাণে ‘পুলসিরাত’ সিনেমায় অভিনয় করবেন তারা। সিনেমাটির নাম চলতি বছরের জানুয়ারিতেই নিবন্ধন করা হয়েছিল। তখন সিনেমাটি নিয়ে আলোচনা শুরু হলেও নিশো ও মেহজাবীনের অভিনয়ের বিষয়টি চূড়ান্ত ছিল না।

তবে সোমবার (৫ অক্টোবর) রাতে প্রযোজক শাহরিয়ার শাকিল নিশো ও মেহজাবীনের সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। এরপরই নতুন করে আলোচনায় আসে ‘পুলসিরাত’। ওই ছবিকেই সিনেমাটিতে এই দুই তারকার যুক্ত হওয়ার আনুষ্ঠানিক ইঙ্গিত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

প্রযোজনা সংশ্লিষ্ট একটি ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, বর্তমানে সিনেমাটির প্রি-প্রডাকশনের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী জানুয়ারির শুরুতেই শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। একটানা শুটিং করে প্রায় এক মাসের মধ্যে সিনেমাটির দৃশ্যধারণ শেষ করার প্রস্তুতি চলছে।

শুটিং শেষ হলে ফেব্রুয়ারিজুড়ে পোস্ট-প্রডাকশনের কাজ করার পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিকঠাক এগোলে আগামী রোজার ঈদে সিনেমাটি মুক্তি পেতে পারে। সে হিসেবে মার্চেই বড় পর্দায় প্রথমবার একসঙ্গে দেখা যেতে পারে নিশো-মেহজাবীনকে।

‘পুলসিরাত’ শুধু নিশো-মেহজাবীনের সিনেমায় অভিষেকের কারণে নয়, ভিকি জাহেদের জন্যও গুরুত্বপূর্ণ। নাটক ও ওয়েব কনটেন্টে নিজের আলাদা নির্মাণশৈলী তৈরি করা এই নির্মাতার বড় পর্দায় অভিষেকও হতে যাচ্ছে সিনেমাটির মাধ্যমে।

সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সাম্প্রতিক বছরগুলোতে প্রতিষ্ঠানটির প্রযোজনায় বেশ কয়েকটি আলোচিত ও সফল সিনেমা মুক্তি পেয়েছে। ফলে ‘পুলসিরাত’ নিয়েও দর্শকের আগ্রহ তৈরি হয়েছে শুরু থেকেই।

এর আগে ভিকি জাহেদের নির্মাণে ‘পুনর্জন্ম’, ‘চিরকাল আজ’ ও ‘রেডরাম’-এর মতো নাটক ও ওয়েব সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন নিশো ও মেহজাবীন। এবার সেই জুটিই প্রথমবারের মতো হাজির হচ্ছেন বড় পর্দায়।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।