home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


পবিত্র ওমরাহ পালন করলেন অভিনেত্রী কেয়া পায়েল

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ১০ অক্টোবর ২০২৬, ১৭:৩৪

Facebook
Twitter

পবিত্র ওমরাহ পালন করলেন অভিনেত্রী কেয়া পায়েল

সৌদি আরবের পবিত্র মক্কায় গিয়ে ওমরাহ পালন করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ধর্মীয় এই আনুষ্ঠানিকতা শেষ করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সুন্দর অনুভূতির কথা শেয়ার করেছেন তিনি।

সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে কেয়া পায়েলকে কাবা শরিফের সামনে কালো বোরকা পরা অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন।’ ওমরাহ পালনের মাধ্যমে এই অভিজ্ঞতাকে তিনি জীবনের বিশেষ একটি অধ্যায় হিসেবে বর্ণনা করেছেন।

একই সঙ্গে ওই পোস্টের মন্তব্যের ঘরে ভক্তদের নেতিবাচক মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। কেয়া পায়েল লেখেন, ‘কেউ বাজে মন্তব্য করে নিজের নিচু মানসিকতার পরিচয় দেবেন না। আপনার মন্তব্য আপনার রুচি, ব্যক্তিত্ব ও মানসিকতারই পরিচয় বহন করে।’ বক্তব্যের শেষ অংশে অন্যের প্রতি শ্রদ্ধাশীল থাকার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, ‘তাই অন্যকে ছোট করার আগে নিজের মানসিকতার দিকে একটু নজর দিন।’

তার এই পোস্টে নানা ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। সিফাত বিন রুবেল নামের এক ভক্ত মন্তব্যের ঘরে লেখেন, ‘আপনার নাটক খুব ভাল্লাগে, হজ্জ করতে গেছেন এখন ত আমি পুরাই মুগ্ধ!! তাই আমার একটা অনুরোধ নাটকে বা পর্দায় নিজেকে উপস্থাপন করবেন না- ধন্যবাদ।’

অন্য এক অনুরাগী সানভি আহমেদ ইমন নিজের অনুভূতি প্রকাশ করে লেখেন, ‘তাওয়াফ করার ভিডিও যত দেখি আবেগি হয়ে যায় আসলে ওই যায়গার অনুভূতি ওখানকার বাতাস ও সুগন্ধে সঙ্গে তাওয়াফ করার অনুভূতির কাছে পৃথিবীর সকল আনন্দ অনুভূতি মলিন ফিকে।’

সজীব হোসাইন নামের একজন লেখেন, ‘ইসলামের পবিএতা নিজের মধ্যে ধারন করাই আসল মুমিনের পরিচয়।’

এছাড়া শরীফুল ইসলাম নামের অপর এক ভক্ত লিখেছেন, ‘কিছু দৃশ্য শুধু চোখে দেখা যায় না, হৃদয় দিয়ে অনুভব করতে হয়। আল্লাহর ঘরের সামনে এই মুহূর্তটা যেন সারাজীবনের সুন্দর এক স্মৃতি হয়ে থাকে। আল্লাহ আপনার ইবাদত ও দোয়া কবুল করুন, আর আমাদেরও একদিন এই পবিত্র ঘরের মেহমান হিসেবে ডাক দিন। আমিন, ইয়া রব!’



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।