home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


জাস্ট ম্যারিড’ লিখে আরশ খানের পোস্ট, ভক্তদের মাঝে জল্পনা

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ৩ অক্টোবর ২০২৬, ১৯:০৭

Facebook
Twitter

জাস্ট ম্যারিড’ লিখে আরশ খানের পোস্ট, ভক্তদের মাঝে জল্পনা

সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতা আরশ খানের একটি রহস্যময় পোস্ট ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। অভিনেত্রী প্রিয়ন্তী উর্বীর সঙ্গে একটি ছবি পোস্ট করে আরশ ক্যাপশনে লিখেছেন, ‘জাস্ট ম্যারিড’ (সদ্য বিবাহিত)। সাথে জুড়ে দিয়েছেন একটি ফুলের ইমোজি।

​ফেসবুকে শেয়ার করা ছবিতে দেখা যায়, কোনো একটি বাহনের জানালার ভেতর থেকে হাস্যোজ্জ্বল মুখে ক্যামেরাবন্দি হয়েছেন দুজন। আরশের মাথায় জড়ানো লাল রঙের মাফলার বা গামছা, আর পাশে থাকা প্রিয়ন্তী উর্বী মুখে কাগজের তৈরি কৃত্রিম গোঁফ লাগিয়ে হাত দিয়ে ‘ভি’ বা বিজয়ের চিহ্ন দেখাচ্ছেন।

​পোস্টটি প্রকাশ্যে আসার পরপরই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মন্তব্যের ঝড় ওঠে। অনেকেই কৌতূহল প্রকাশ করে জানতে চেয়েছেন, এটি বাস্তবের কোনো খবর নাকি নতুন কোনো নাটক বা প্রজেক্টের শুটিংয়ের দৃশ্য।

​যদিও শোবিজ অঙ্গনে এমন পোস্টের মাধ্যমে কাজকে প্রচার করার প্রবণতা নতুন নয়। প্রায়ই নাটকের দৃশ্য বা চরিত্রের প্রচারণার অংশ হিসেবে তারকারা এমন চমকপ্রদ ক্যাপশন দিয়ে ছবি শেয়ার করেন। ফলে এটি কোনো নতুন নাটক বা টেলিছবির দৃশ্য বলেই ধারণা করছেন নেটিজেনদের বড় একটি অংশ। তবে বিষয়টি নিয়ে এখনো আরশ খান বা প্রিয়ন্তী উর্বীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা আসেনি।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।