৮ নভেম্বর ২০২৬
preview
রাজধানীর বারিধারায় স্কুলবাসে আগুন

মো. নূর নবী শেখ


রাজধানীর বারিধারায় একটি স্কুলবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় নতুনবাজার ১০০ ফিট রোডের ভাটারা থানার কিছুটা সামনে বাসটিতে আগুন দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে ভাটারা এলাকায় দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে হঠাৎ আগুন দেখা যায়। ওই সময় মুহূর্তেই আগুন বাসে ছড়িয়ে পড়ে। তবে কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

এর আগে, শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে বারিধারার ৭ নম্বর সড়কের জে ব্লক এলাকায় বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, খবর পেয়ে সন্ধ্যা ৫টা ৫৭ মিনিটে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com