৭ নভেম্বর ২০২৬
preview
আজ জমবে গানের আসর, মঞ্চ মাতাবেন জেমস-মাইলসসহ ৭ ব্যান্ড

মো. নূর নবী শেখ

সংগীতপ্রেমীদের জন্য এই কনসার্টে প্রবেশ সম্পূর্ণ উন্মুক্ত রাখা হয়েছে, অর্থাৎ কোনো টিকিটের প্রয়োজন নেই।

আয়োজকদের সূচি অনুযায়ী, আজ দুপুর ৩টায় দর্শকদের জন্য ভেন্যুর গেট খুলে দেওয়া হবে এবং বিকাল ৪টা থেকে মূল সংগীত পরিবেশনা শুরু হবে।

একই মঞ্চে দেশের শীর্ষস্থানীয় ৭ ব্যান্ডের পরিবেশনাকে কেন্দ্র করে ইতোমধ্যে তরুণ ও সংগীতানুরাগীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে নগরবাউল জেমস, মাইলস, ওয়ারফেজ এবং আর্টসেলের পরিবেশনা উপভোগ করতে মুখিয়ে আছেন ভক্তরা।

কনসার্টটিতে জেমস, মাইলস ও ওয়ারফেজ ছাড়াও অংশ নেবে জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন, আর্টসেল, মেকানিক্স ও ফিডব্যাক।

এদিকে কনসার্টে অংশ নেওয়ার খবর জানিয়ে সামাজিক মাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন জেমস। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘প্রিয় বন্ধুরা, দেখা হবে….জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে, ৭ নভেম্বর, মানিক মিয়া অ্যাভিনিউতে।’

কনসার্টে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করে ভক্তদের আমন্ত্রণ জানিয়েছে ব্যান্ড ওয়ারফেজ। সামাজিক মাধ্যমে ব্যান্ডটি জানিয়েছে, ‘একটি শহর, একটি মঞ্চ, সাতটি আইকনিক সংগীত পরিবেশনা। ঐক্য ও সংহতির এক অনন্য চেতনা। প্রস্তুত হোন এক অবিস্মরণীয় সংগীত আয়োজনের জন্য।’


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com