মো. নূর নবী শেখ
টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির ধনবাড়ী উপজেলা শাখার নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এস এম এ ছোবহান এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ শামছুল হক।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ঘিরে সমিতির সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সমিতির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং পরিবহন খাতের উন্নয়ন ও মালিকদের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com