মো. নূর নবী শেখ
ফেসবুকে লাইভে এসে দৈনিক আমার দেশ পত্রিকা ছেঁড়ার ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি জানান, কোনো পত্রিকা ছেঁড়া তার মোটেই উদ্দেশ্য নয়; বরং হাসিনাপুত্রের সাথে এক হওয়ার মিথ্যা ন্যারেটিভ তৈরি করা হয়েছিল, সেটাই প্রত্যাখান করেছেন।
শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে নিজেন ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
তিনি পোস্টে উল্লেখ করেন, জামায়াতপন্থী সাংবাদিকরা বয়ান দাঁড় করাচ্ছে, একটা নিবন্ধিত পত্রিকা ছিঁড়ে ফেলা যায়?
রাশেদ খাঁন বলেন, আরে ভাইয়া, আমি কেনো পত্রিকা ছিঁড়বো? আমি তো আমার বিরুদ্ধে হাসিনাপুত্রের সাথে এক হওয়ার মিথ্যা ন্যারেটিভ প্রত্যাখান করেছি। তো, আমার গায়ে কি ফ্যাসিবাদের সাথে আঁতাত করার মিথ্যা দাগ বয়ে নিয়ে বেড়াবো?
দৈনিক আমার দেশের একটি শিরোনাম—‘এক হয়েছেন হাসিনাপুত্র জয় ও কিছু নব্য বিএনপি!’ হেডলাইনটির ব্যাখ্যা চেয়ে তিনি বলেন, এই হেডলাইনের ব্যাখ্যা কি? আমি হাসিনারপুত্রের সাথে এক হয়েছি? আবার হাসিনাপু্ত্রের পাশাপাশি আমার ছবি দিয়ে আমাকে আওয়ামীলীগ ট্যাগিং দেওয়ার স্পর্ধা আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান কিভাবে পায়?
একটি পত্রিকার সম্পাদক হয়ে তিনি রাশেদ খাঁনকে ‘নব্য বিএনপি’ বলতে পারেন কি না প্রশ্ন তুলে বলেন, কোনো পত্রিকার সম্পাদক হতে হলে তাকে সম্পাদকীয় নীতিমালা মেনে চলতে হয়। কোন নীতিমালা মেনে আমাকে আওয়ামীলীগ বানানোর ন্যরাটিভ তিনি হাতে নিয়েছেন?
তিনি বলেন, আমাকে নিয়ে করা নিউজটি আমি প্রত্যাখ্যান করে ছিড়ে ফেলেছি। অন্যথায় চুপ করে থাকলে আমার দেশের ন্যারেটিভ ধরে আমাকে নিয়মিত ট্যাগিং করার অপচেষ্টা চালিয়ে যেতো।
তিনি যুক্ত করেন, যেখানে আমি শেখ হাসিনাকে কটুক্তি করার মামলায় ১৫ দিন রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছি, জেল খেটেছি, আমার দেশ পত্রিকা আমার কোনো মন্তব্য না নিয়ে আমার বিরুদ্ধে ভূয়া ন্যারেটিভ দাঁড় করালে, সেটা প্রত্যাখান করে প্রতিবাদ করার অধিকারও আমার আছে।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com