৩০ অক্টোবর ২০২৬
preview
পতিত স্বৈরাচারের ফেরা ঠেকাতে পারবে না নব্য স্বৈরাচার : নাহিদ

মো. নূর নবী শেখ

ডিসেম্বরে পতিত স্বৈরাচারের ফিরে আসার আলোচনা শোনা যাচ্ছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, নব্য স্বৈরাচার তাদের প্রত্যাবর্তন ঠেকাতে পারবে না।

শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর শাহবাগে এনসিপি আয়োজিত গণবিক্ষোভে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার নতুন করে ভারতকে করিডোর দেওয়ার চেষ্টা করছে। কোনোভাবেই বাংলাদেশ থেকে করিডোর দিতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, দেশ পরিচালনার পরিকল্পনা নয়, বরং সন্ত্রাস ও চাঁদাবাজির পরিকল্পনা নিয়ে লন্ডন থেকে দেশে ফিরেছেন তিনি।

বিএনপির বিরুদ্ধে নির্বাচনি প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে এনসিপির আহ্বায়ক বলেন, সরকার প্রথম দিন থেকেই প্রতিশ্রুতি ভঙ্গ করছে। সংবিধান সংস্কার পরিষদ গঠন ছিল গণভোটের অন্যতম প্রতিশ্রুতি।

একই কর্মসূচিতে বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেন, নির্বাচনের পর দেশ তো ঠিক হয়নি, বিএনপি নিজেরাই ঠিক হতে পারেনি।

গ্যাসের দাম নিয়ে সরকারের কাছে প্রশ্ন রেখে আখতার বলেন, কলকাতায় এক হাজার টাকায় গ্যাস দেওয়া সম্ভব হলে বাংলাদেশে কেন ২ হাজার ৫০০ টাকা দিতে হবে?

বিএনপি গণতন্ত্রের যাত্রায় উল্টো পথে হাঁটছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর অভিযোগ, সব খাতেই সরকার ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com