২৪ অক্টোবর ২০২৬
preview
তত্ত্বাবধায়ক সরকার গঠনের পদ্ধতি নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

মো. নূর নবী শেখ

তত্ত্বাবধায়ক সরকার গঠন পদ্ধতি নিয়ে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটিতে বিস্তারিত আলোচনা হয়েছে। এ কথা জানিয়েছেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভা শেষে তিনি এ কথা জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, উচ্চকক্ষ গঠিত হলে সংসদের একই মেয়াদে সেটি বিলুপ্ত না-ও হতে পারে। সে ক্ষেত্রে উচ্চকক্ষের মধ্যেই তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া রাখা যায় কি না, সে বিষয়ে অনেকে ধারণা দিয়েছেন।

তিনি বলেন, এ ক্ষেত্রে উচ্চকক্ষে ভাইস প্রেসিডেন্ট পদ সৃষ্টির প্রস্তাব এসেছে। একজন প্রস্তাব করেছেন, ভাইস প্রেসিডেন্টকেই উচ্চকক্ষের স্পিকার হিসেবে দায়িত্ব দেয়া যেতে পারে। বিকল্প হিসেবে সরকার ও বিরোধী দলের সম্মতিতে স্পিকার নির্বাচনের বিষয়টিও আলোচনায় এসেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা যায় কি না, তা বিবেচনা করা যেতে পারে। একইভাবে স্পিকার ছাড়া অন্যান্য প্রতিষ্ঠানের প্রধানদের মধ্য থেকেও সরকার ও বিরোধী দলের সম্মতিতে উপদেষ্টা নিয়োগের বিধান রাখা যায় কি না, সে বিষয়েও প্রস্তাব এসেছে।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com