২৩ অক্টোবর ২০২৬
preview
এভারকেয়ারে মঈন খানকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

মো. নূর নবী শেখ

চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের শারীরিক অবস্থার খোঁজ নিতে শুক্রবার (২৩ অক্টোবর) সকালে এভারকেয়ার হাসপাতালে যান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি মঈন খানের সঙ্গে কথা বলেন এবং তার চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।

হাসপাতালে মঈন খানকে হুইলচেয়ারে বসে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলতে দেখা যায়। এ সময় হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারসহ অন্য চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

শ্বাসকষ্ট ও হৃদরোগের সমস্যা নিয়ে বুধবার রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন মঈন খান। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। বৃহস্পতিবার হাসপাতালে তাকে দেখে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন, আগের দিনের তুলনায় তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

তিনি জানান, এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. আতিকুর রহমান, ডা. জিয়াউল হক ও ডা. জাফর ইকবালের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন মঈন খান।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীও হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

মঈন খানের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার। সহধর্মিণী রোকসানা খন্দকার ও তিন মেয়ে হাসপাতালে তার পাশে রয়েছেন।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com