মো. নূর নবী শেখ
নির্মাতা রেদওয়ান রনির প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি মুক্তির ১০ বছর পর এবার আসছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। মঙ্গলবার রাত ১২টা থেকে সিনেমাটি দেখা যাবে। এ উপলক্ষে প্রকাশ করা হয়েছে থিমেটিক পোস্টার।
‘আইসক্রিম’ দিয়েই সরাসরি বড় পর্দায় অভিষেক হয় নাজিফা তুষির। এর আগে কোনো নাটক বা বিজ্ঞাপনচিত্রে কাজ করেননি তিনি।
সিনেমাটি নিয়ে রেদওয়ান রনি বলেন, এক দশক পরও এর বিষয়বস্তু প্রাসঙ্গিক মনে হচ্ছে। প্রেক্ষাগৃহে যারা সিনেমাটি দেখতে পারেননি কিংবা দেশের বাইরে ছিলেন, তারা এখন বিশ্বের যেকোনো স্থান থেকে চরকিতে এটি দেখতে পারবেন। বিষয়টি তাঁর কাছে আনন্দের।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, দিতি, ওমর সানি, সায়েম সাদাত ও নাদিয়া খানম।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com