মো. নূর নবী শেখ
সরকার পতনের হুমকি দেওয়া রাজনৈতিক দলগুলোর মানসিকতায় পরিবর্তন আনা জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, মাত্র ছয়টি আসন পেয়ে সরকার পতনের হুমকি দেওয়া রাজনৈতিক দলের মানসিকতায় পরিবর্তন আসা জরুরি। পাঁচ-ছয় মাসের সরকারকে ফেলে দিতে বিরোধী দলের লংমার্চের মতো কর্মসূচিকে হঠকারী সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির এক অনুষ্ঠানে এসব কথা বলেন নূরুল ইসলাম মনি।
অনুষ্ঠানে বিগত ১৭ বছরের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে চিফ হুইপ বলেন, বিগত ১৭ বছর মানুষ ভয়ে ফোনে কথা বলার সাহস পেতো না। তবে বর্তমানে নির্ভয়ে কথা বলতে পারছে।
স্বাস্থ্যখাতের উন্নয়নে সরকার আগের যেকোনো সময়ের তুলনায় বেশি গুরুত্ব দিচ্ছে বলেও দাবি করেন তিনি। নূরুল ইসলাম মনি বলেন, স্বাস্থ্যখাতে বাজেট বরাদ্দ দ্বিগুণ করা হয়েছে। গত দু’বছর হামের টিকা দেওয়া হয়নি, যার খেসারত দিতে হচ্ছে বর্তমান সরকারকে।
রাজধানীর সড়কে বেপরোয়া রিকশা চলাচল নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সরকারদলীয় চিফ হুইপ। তিনি বলেন, ঢাকায় বেপরোয়া রিকশা চলাচল চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, দলটির সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com