৫ অক্টোবর ২০২৬
preview
তাড়াইলে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

মাহবুবুর রহমান রানা

“শিক্ষকদের পাশে: পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে।


জানা যায়, সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় তাড়াইল উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিলা আখতার।


ইউএনও তানজিলা আখতার বলেন, একজন শিক্ষকই পারেন একটি জাতিকে আলোকিত করতে। শিক্ষকরা শুধু পাঠদান করেন না, তারা মানুষ গড়ার কারিগর। শিক্ষকদের সম্মান ও মর্যাদা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।


এ সময় উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com