মো. নূর নবী শেখ
জনপ্রিয় কণ্ঠশিল্পী ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা ফাতিমা তুয যাহ্রা ঐশী সামাজিক যোগাযোগমাধ্যমে হাজির হলেন এক দারুণ ক্যাজুয়াল ও স্নিগ্ধ লুকে।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি মিরর সেলফি পোস্ট করে ভক্তদের নজর কেড়েছেন এই গায়িকা।
শেয়ার করা ছবিটিতে দেখা যায়, হালকা সবুজ রঙের পোশাকে আয়নার সামনে দাঁড়িয়ে ফোন হাতে সেলফি তুলছেন তিনি। চোখে চশমা, খোলা চুলে নতুন হেয়ারকাট ও হালকা মেকআপে তাঁর মুখে ফুটে উঠেছে পরিচিত মিষ্টি হাসি।
ছবির ক্যাপশনে ঐশী সংক্ষেপে লিখেছেন, ‘আমার আমি’ সঙ্গে জুড়ে দিয়েছেন একটি সবুজ ভালোবাসার ইমোজি। এছাড়া ছবির নিচের অংশে লেখা ছিল ‘- মাই ডে’।
স্টেজের জমকালো পরিবেশ ও গানের ব্যস্ততার বাইরে নিজের মতো করে সময় কাটানোর এই সহজ-সরল রূপটি ভক্তদের দারুণ পছন্দ হয়েছে। ছবিটি পোস্ট করার পর পরই অনুরাগী ও নেটিজেনরা লাইক ও কমেন্টে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁর কমেন্ট বক্স।
উল্লেখ্য, সংগীতের পাশাপাশি চিকিৎসক হিসেবেও পরিচিত ঐশী। একের পর এক মৌলিক গান উপহার দেওয়ার পাশাপাশি দেশ-বিদেশের স্টেজ শো নিয়ে বছরজুড়েই ব্যস্ত সময় পার করেন তিনি। কাজের ফাঁকে নিজের একান্ত মুহূর্তগুলো অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে বরাবরই পছন্দ করেন এই তারকা।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com