মো. নূর নবী শেখ
এশিয়ান গেমসে স্বর্ণ জয়ের লক্ষ্য নিয়ে গিয়ে খালি হাতেই ফিরতে হচ্ছে বাংলাদেশকে। সেমিফাইনালে পাকিস্তানের কাছে হারের পর ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে পদক হাতছাড়া করেছে জাতীয় ক্রিকেট দল।
শনিবার টস জিতে বোলিংয়ে নেমে ২১ রানে ৪ উইকেট তুলে নিয়ে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। তবে ষষ্ঠ উইকেটে থারিন্দু রত্নানায়েকের ৩১ বলে ৬৫ রান ও অধিনায়ক সাহান আরাচ্চিগের ৩৩ রানে ভর করে ৯ উইকেটে ১৬৫ রানের শক্ত পুঁজি গড়ে শ্রীলঙ্কা। বাংলাদেশের পক্ষে মাহাদী, সাইফ ও মুস্তাফিজুর রহমান দুটি করে উইকেট শিকার করেন।
১৬৬ রানের জবাবে ব্যাট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন তিন টপ অর্ডার ব্যাটার সাইফ হাসান, তানজিদ তামিম ও অধিনায়ক লিটন দাস। মাত্র ৫০ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে দল।
শেষের দিকে নাসুম আহমেদের ২৬, পারভেজ হোসেন ইমনের ২২ এবং ইয়াসির আলির ২১ রানে ভর করে বাংলাদেশ কোনো মতে শত রান অতিক্রম করে। শেষ পর্যন্ত শ্রীলঙ্কান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় পরাজয় বরণ করে মাঠ ছাড়ে লিটন দাসের দল।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com