২৯ সেপ্টেম্বর ২০২৬
preview
কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের জেলা সভাপতিসহ গ্রেপ্তার ৪

মো. নূর নবী শেখ

কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের বগুড়া জেলা সভাপতি সাজেদুর রহমান সাহিনসহ চার নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম ও কক্সবাজার সদর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের বগুড়া জেলার সভাপতি ও খরনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজেদুর রহমান সাহিন (৫২), জেলা স্বেচ্ছাসেবক লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সৈয়দ আবু জাফর সিদ্দিক রিপন (৬০), শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন নির্জন ওরফে ভাদু (২৯) এবং স্বেচ্ছাসেবক লীগের কর্মী হিসেবে পরিচিত ফেরদৌস হোসেন (২৬)।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, গ্রেপ্তার চারজনই দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে চট্টগ্রাম ও কক্সবাজার এলাকায় অভিযান চালানো হয়। পরে সোমবার রাত আনুমানিক ১০টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবির ওসি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে থাকা মামলাগুলো যাচাই-বাছাই করে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে সাজেদুর রহমান সাহিনের বিরুদ্ধে ১৫টির বেশি মামলা রয়েছে। সাব্বির হোসেন নির্জনের বিরুদ্ধে রয়েছে ১০টির বেশি মামলা আর ফেরদৌস হোসেনের বিরুদ্ধে দুটির বেশি মামলা রয়েছে।



ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com