মো. নূর নবী শেখ
হাসনাত আবদুল্লাহরা মানুষের বন্যার অনুদানের টাকা মেরে দিয়েছিল বলে অভিযোগ করেছেন ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ৫ আগস্টের পর তাদের কয়েকজনের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন এসেছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন হামিম।
পোস্টে তিনি লেখেন, ‘হাসনাত আবদুল্লাহরা মাঠে নতুন ধান্দা এনেছে। আগেরবার মানুষের বন্যার অনুদানের টাকা মেরে দিয়েছিল। আর এবার স্ট্যাটাস দিয়েছে তারা ভিক্ষাবৃত্তি করবে আজ বিকেলে।’
তিনি আরও লেখেন, ‘যাদের পায়ে চটি স্যান্ডেল ছিল, গণঅভ্যুত্থান পরবর্তীতে তাদের পেয়ে থাকে Air Jordan, Adidas। Symphony মোবাইল এর জায়গায় হাতে শোভা পায় iphone pro max। ক্যাম্পাসে চড়তো phoneix বাইসাইকেলে, ৫ অগস্টের পর দেখেছি একেকজন একেক প্যারাডো (প্রাডো) গাড়িতে। এরপরও ওদের ভিক্ষা লাগবে।’
হামিম আরও দাবি করেন, হাসনাত আবদুল্লাহদের কথিত ভিক্ষা কর্মসূচিতে কেউ যেন অর্থ না দেন। তিনি লেখেন, ‘কেও ভিক্ষা কর্মসূচিতে টাকা দেবেন না। আপনাদের কয়েক হাজার টাকা তুলে ওরা ওদের ২০২৪ এর ৫ আগস্ট থেকে ২০২৬ এর ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অর্জিত কালো টাকা সাদা দেখানোর ধান্দায় নেমেছে। সুতরাং, সাধু সাবধান।’
তবে হামিমের এসব অভিযোগের পক্ষে পোস্টে কোনো নথি বা প্রমাণ উল্লেখ করা হয়নি।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com